বলাকায় সালমান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সালমান শাহ
সালমান শাহ

কেয়ামত থেকে কেয়ামত দিয়ে চলচ্চিত্রে পা রাখেন সালমান শাহ।
১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর মারা যান এই জনপ্রিয় অভিনেতা। তাঁর মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত হতে যাচ্ছে, ‘সালমান শাহ স্মরণ উৎসব-২০১৪’। উৎসবে, ৬ থেকে ১১ সেপ্টেম্বর রাজধানীর বলাকা সিনেওয়ার্ল্ডে দেখানো হবে সালমান শাহ অভিনীত সাতটি জনপ্রিয় চলচ্চিত্র।
উৎসবে আরও থাকবে সালমান শাহকে নিয়ে স্মৃতিচারণ, তথ্যচিত্র প্রদর্শন ও বিশেষ স্মারক প্রকাশনা। উৎসবের আয়োজক ঢুলি কমিউনিকেশনের ব্যবস্থাপনা পরিচালক আল মাহমুদ বলেন, ‘প্রদর্শনীর জন্য প্রাথমিকভাবে দুটি ছবি নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে উৎসবের শুরুর দিন দেখানো হবে কেয়ামত থেকে কেয়ামত এবং শেষ দিন সত্যের মৃত্যু নেই। বাকি ছবিগুলো বাছাইয়ের কাজ চলছে। আশা করছি, এক সপ্তাহের মধ্যে ছবিগুলো চূড়ান্ত করতে পারব।’